ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাাটংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে সবগুলো ম্যাচ হেরে ছিটকে গেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জয় দিয়ে কিছুটা অতৃপ্তি ঘোচাতে চায় তারা।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও একই কথা জানান। ঘুরে দাঁড়াতেই মরিয়া বাংলাদেশ।