এবার উইলিয়ামসনকে বোল্ড করলেন মুস্তাফিজ

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। আর কিউই শিবিরে শুরুতেই আঘাত হানলেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। হেনরি নিকলসকে বোল্ড করার পর আবারও বোল্ড করেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে।আউট হওয়ার আগে ৩২ বলে ৪২ রান করেন কেন। তার ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা।

 

এ্রর আগে দলীয় ২৫ রানে হেনরি নিকলসকে বোল্ড করেন মুস্তাফিজ। । আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন নিকলস।