ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। মুস্তাফিজ ও আল-আমিনের পর উইকেট পেলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের ১৬তম ওভারে এন্ডারসনকে শূন্য রানেই বোল্ড আউট করেন তিনি।
এর আগে মুস্তাফিজের পর জোড়া আঘাতের পর ইনিংসের ১৫তম ওভারে আঘাত আনলেন পেসার আল-আমিন হোসেন। ভয়ঙ্কর হয়ে ওঠা কলিন মুনরোকে বোল্ড আউট করেন তিনি। আউট হওয়ার আগে ৩৫ রান করেন তিনি। ৩৩ বলের এই ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা।
এছাড়া কিউই শিবিরে শুরুতেই আঘাত আনেন বাংলাদেশের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। হেনরি নিকলসকে বোল্ড করার পর আবার বোল্ড করেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে।আউট হওয়ার আগে ৩২ বলে ৪২ রান করেন কেন। তার ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা।
এ্রর আগে দলীয় ২৫ রানে হেনরি নিকলসকে বোল্ড করেন মুস্তাফিজ। । আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন নিকলস।