ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যচে নিউজিল্যান্ডের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ৪ রানেই টাইগাররা হারিয়েছে হার্ডহিটার ওপেনার তামিম ইকবালকে। ব্যক্তিগত ৩ রানেই রান আউটের শিকার হন তিনি।.
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসের ৪২ ও কলিন মুনরোর ৩৫ রানের উপর ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নেন বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান।