ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যটি করতে নেমে ২৯ রানেই দুই উইকেট হারাল বাংলাদেশ। তামিমের পর অল্প রানেই বিদায় নিলেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও। ম্যাককেগ্লানের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ১১ রান করেন তিনি।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ৪ রানেই টাইগাররা হারিয়েছে হার্ডহিটার ওপেনার তামিম ইকবালকে। ব্যক্তিগত ৩ রানেই রান আউটের শিকার হন তিনি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসের ৪২ ও কলিন মুনরোর ৩৫ রানের উপর ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নেন বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান।