‘সাম্প্রতিক মিডিয়াবাজি নিয়ে আমি খুবই বিরক্ত ’

 
নতুন কোনো কাজের প্রসঙ্গ জানতে চাইলেই কোনো মন্তব্য করছেন না শুভ্র দেব। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমি একটি পরিকল্পনা কথা উল্লেখ করলাম। সাথে সাথে অন্য কেউ সেটা কপি করে ক্রেডিট নিয়ে নিল। তাই নতুন বেশ কিছু উদ্যোগ নিচ্ছি, কিন্তু আগে কাজটা হোক, তবেই পুরোটা বলবো। আগে বলে নকলবাজদের সুবিধা করে দিতে চাই না।’
 
সবসময়ই নতুন আইডিয়া নিয়েই থেকেছেন তিনি। এদেশে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে নতুন মাত্রা তিনিই এনেছেন। খেলা নিয়ে আলাদা থিমসং এর প্রবর্তন থেকে শুরু করে অনেক কিছুই করেছেন যা এদেশে প্রথম।
তবে সাম্প্রতিক মিডিয়াবাজি নিয়ে আমি খুবই বিরক্ত — এমনটাই জানালেন শুভ্র দেব।
 
 তিনি বললেন, ‘আমাদের দেশ সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ। এখন আমাদের কে কি করছি, তার সার্টিফিকেট যদি অন্য দেশের কাছ থেকে নিতে হয় তার চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে। সম্প্রতি পার্শবর্তী দেশের এক প্রখ্যাত অভিনেতা এসে বললেন একজনের রবীন্দ্রসঙ্গীত তার ভালো লাগে, তার মানে এই নয়, যে তিনিই এদেশের সেরা রবীন্দ্রসঙ্গীতশিল্পী। আমাদের লজ্জার কারনটা এখানেই ! আমরা তার কমেন্টটাকে শ্রেষ্ঠ বিচার বলে তা হাইলাইট করে দিচ্ছি। কারণ সেটা আবার ফলাও করে প্রচার হচ্ছে। এখানে কোনো জাস্টিফিকেশন থাকছে না।’
 
 
এছাড়াও বর্তমানের কিছু ইভেন্ট ব্যবসায়ীদের নিয়েও এক হাত নিলেন সবসময়ে সত্যের পক্ষে সোচ্চার এই শিল্পী। শুভ্রদেব বললেন, ‘দেখুন এই আমিই তো বাংলাদেশের একমাত্র শিল্পী যে মাইকেল জ্যাকসনের সাথে একই স্টেজে পারফর্ম করেছি। তার সাথে আলাদা আড্ডার সেশন করেছি। তার মানে এই নয় যে আমি মাইকেল জ্যাকশন হয়ে গেলাম। প্রতিটা দেশে বাইরের অতিথি শিল্পীদের পাশে সমমানের শিল্পীদের রাখা হয়, নিজের দেশের আত্মসম্মানের কথা বিবেচনা করে। অথচ আমাদের দেশে ঠিক উল্টো। আমরা তার চেয়েও নিম্নমানের শিল্পী ধরে নিয়ে তাকে ওয়ার্মআপ আর্টিস্ট হিসেবে উল্লেখ করি।
IMG0
 
এছাড়াও এ ধরনের ইভেন্টে আমাদের দেশিয় শিল্পীরা গুরুত্ব পাচ্ছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না। বিদেশি শিল্পীদের ছবি বড় করে তার নিচে পাসপোর্ট সাইজের ছবি থাকে আমাদের শিল্পীদের। একটি অসম্মানজনক। আমি মুম্বাইয়ের অনেক শিল্পীর সাথে গান করেছি বাইরে। সেখানে আমাদের মতো এমনটা দেখা যায় না। এখানে আমি আমাদের শিল্পীদেরও দোষ খুঁজে পাই। নিয়মিত এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন তাহলে কেন তারা এসব কনসার্টে গান গাইছেন। নিজেদের সম্মানটা নিজেদেরই তো ধরে রাখতে হবে।
 
IMG1
কনসার্টগুলোতে সিনিয়র বা সমমানের শিল্পীদের নেওয়া হচ্ছে না। তাহলে কি আমাদের যাদের নেওয়া হচ্ছে তারা কি শুধুমাত্র ওয়ার্মআপ শিল্পী? এমন প্রশ্ন করা হলে শুভ্র দেব বলেন, ‘্ওই যে আগেই বলেছি, নিজেদের মর্যাদাটা নিজেদেরই রাখতে হবে। আমিসহ অনেকেই আছেন যারা সব ধরণের কনসার্টে যায় না। কারণ আমি জানি কোথায় আমার মর্যাদাটা তারা বুঝবে। এ বিষয়গুলোর দিকে সচেতন হতে হবে।’