শিবগঞ্জের নির্বাচন থেকে বিএনপি প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওবাইদুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
 
শনিবার দুপুরে থানা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। আগামী ৩১ মার্চ এ উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেই। কিন্তু ১৪ মার্চ প্রতিপক্ষের হামলায় আমার নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুর্বৃত্তদের হামলায় মহাতাব আলী নামে একজন নিহত হন। এ ঘটনায় আমাকে হুকুমের আসামি এবং আমার ভাইসহ গ্রামের ও দলীয় লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার কারণে দলীয় নেতাকর্মীরা গ্রাম ছাড়া হয়ে আছে। এ অবস্থায় আমার পক্ষে নির্বাচন করা অসম্ভব হয়ে পনে। এজন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।