কোম্পানীগঞ্জে হামলায় ইউপি সদস্য প্রার্থীসহ আহত ১০

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি মেম্বার প্রার্থী নুর ইসলাম সমীরসহ ১০জন আহত।
 
শনিবার বিকেল ৩টায় উপজেলা চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুর ইসলাম সমীর তার নির্বাচনী গণসংযোগ শেষ করে নিজের খামার বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন বড়ুয়া আহতদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন নুর ইসলাম সমির (৪৫), সাইফুল ইসলাম (৩৬), অসিম (২৮), নাহিদ (২৩), সজিব (২৬), আবুল কাসেম (৩৭), মিজান (৩৬), হক সাহেব ড্রাইভার (৩৩)।