কাহারোল হাসপাতালের অ্যাম্বুলেন্স ৮ বছর বিকল

কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি আট বছর যাবত্ বিকল অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে আছে।
 
এদিকে এ্যাম্বুলেন্স নষ্টের কারণে জরুরি ভিত্তিতে রোগিদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পারছে না রোগীর লোকজন। বিকল্প হিসেবে নসিমন, অটো চার্জার, মাইক্রোবাসে করে রোগি পরিবহন করতে হচ্ছে। এতে একদিকে যেমন ব্যয় বেশি হচ্ছে, অন্যদিকে সময়মতো রোগিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে পারছেন না উন্নত চিকিত্সার জন্য।
 
কাহারোল হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আমি সদ্য এখানে যোগদান করেছি। অচিরেই এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান, এ্যাম্বুলেন্সের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।