রাণীশংকৈলে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে সভা-মিছিল ছত্রভঙ্গ, জরিমানা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে গত শুক্রবার (১৫ মার্চ) সংশ্লিষ্ট প্রশাসন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সভাপতি সইদুল হকের পথসভা ও মিছিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এদিন বিকেল ৩টার দিকে চেয়ারম্যান প্রার্থী সইদুল হক ডিগ্রি কলেজ মাঠে মোটরসাইকেল বহরসহ মিটিং ও পরে শিবদিঘি থেকে মিছিল বের করলে প্রশাসন পুলিশ নিয়ে ওই মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় এসপি মনিরুজ্জামান, এএসপি,ওসি, ইউএনও মৌসুমী আফরিদা, এসি ( ল্যান্ড) সোহাগ চন্দ্র সাহা, সহ-রিটার্নিং কর্মকর্তা আঁখি সরকার উপস্থিত ছিলেন। 

নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে প্রার্থী সইদুল হকের এজেন্ট আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি তানজিন তানহা

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, নির্বাচনী বিধি অমান্য করে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/অনি