ইংল্যান্ড শেষ চারে

বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল। শেষ চারের লড়াইয়ে দলটি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
 
ইংল্যান্ডের চার উইকেটে তোলা ১৭১ রানের জবাবে শ্রীলঙ্কা ১৫ রানে চার উইকেট খোয়ানোর পরই খেলাটির ভাগ্য দৃশ্যত নির্ধারিত হয়ে যায়। তারপরও লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ পাল্টা লড়াই চালিয়ে খেলাটিতে প্রাণ সঞ্চার করেন। ফলে শেষ ওভারে জয়ের জন্য গেলবারের চ্যাম্পিয়নদের দরকার ছিল ১৫ রান। ম্যাথুজ শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থাকলেও আট উইকেটে ১৬১ রানে থেমে যায় শ্রীলঙ্কা।