‘জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে চাই’

সম্প্রতি মুক্তি পেল ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডাউন অব জাস্টিস’ সিনেমা। সিনেমাটিতে এবারও সুপারম্যান চরিত্রে রয়েছেন অভিনেতা হেনরি সেভিল। কিন্তু এতো জনপ্রিয় একটি চরিত্রে অভিনয় করেও সন্তুষ্ট নন তিনি।
 
সেভিল বলেন, ‘গোয়েন্দা চরিত্রে কাজ করার আগ্রহ আমার খুব। আমি জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে চাই।’
 
তার এই ইচ্ছে প্রকাশ করার পর থেকেই গুঞ্জন উঠেছে হয়তো আগামী পর্বে বন্ড রূপে পর্দায় দেখা যেতে পারে ৩২ বছর বয়সী হেনরি সেভিলকে।