নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবলীগ ক্যাডার জহির হোসেন স্বপনকে বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, রবিবার ভোরে ছয়টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উদরাজপুর গ্রামে জহির হোসেন স্বপনের বাড়ি অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ১৮ রাউন্ড শটগানের গুলিসহ তাকে গ্রেফতার করে। |জহির হোসেন স্বপন উদরাজপুর গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ জানায়, তার বিরুধে অস্ত্র আইনে মামলা হয়েছে।