মাগুরা সদর উপজেলার জগদলে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, জগদলের মায়রানী (৬০) ও নড়াইলের খড়েরা গ্রামের দূর্গা রানী (৫০) । আহত মাদরাসা ছাত্র সাদ্দাম হোসেন (১৫) জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।