বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চান্দেরহাট গ্রামের পল্লি চিকিৎসক মনোরঞ্জন হালদারকে মারপিটের প্রতিবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার দুপুরে উপজেলাধীন বাগেরহাট-মাওয়া মহাসড়কের তিন কোনা পুকুরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোনো কারন ছাড়াই পল্লি চিকিৎসক মনোরঞ্জন হালদারকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মারপিট করেন। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে।
তবে এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে স্থানীয় গাওলা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘মেয়েলি ঘটনায় বাজারে দুই পক্ষের মারপিট ঠেকানোর ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’