'দলীয় প্রতীক নিয়ে কিছু উৎসাহী ব্যক্তি সন্ত্রাসী কাজ করছে'

 
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, 'দলীয় প্রতীক নিয়ে কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তি সন্ত্রাসী কাজ করছে। এদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।' 
 
রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।