চট্টগ্রামের হাটহাজারিতে ধূমপানের সময় মশারিতে আগুন লেগে এক ব্যক্তির মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
নিহত মানিক নাথ (৫০) উপজেলার মেখল নাথ পাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, ভোরে বিছানায় শুয়ে মানিক ধূমপান করছিলেন। এসময় মশারিতে আগুন ধরে গেলে দিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।