কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ ও এইচ এম বন্ধু মহলের উদ্যোগে রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে তনুর হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে শহরের নানা শ্রেণির পেশার লোকজন অংশগ্রহণ করেন।
করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী, অধিকারের আহ্বায়ক মো. আমিনুল হক, যুবলীগ নেতা সেলিম আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন, ছাত্র-বৃত্তিবিষয়ক সম্পাদক সুমিত পুরকায়স্থ রাহুল, প্রকাশনা সম্পাদক শুভ দাশ, এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সভাপতি মো. শহিদ নূর আহমদ, সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, এইচ এম বন্ধু মহলের সদস্য ফজলে আলম রাব্বী, শাহজুল কাজী, রায়হান, মনোয়ার হোসেন, আবুহুরাইরা নাইম, সুজিত দেব, সুজন দেব, করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্য গৌতম দে, মো. বজলুর রহমান, আবু সাইফ খান, জাকারিয়া ইমন, জোসেফ আহম্মদ পাপ্পু,অমিত দাশ প্রমুখ।