তনু হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. ইমরানের

তনু হত্যার বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর খুনি-ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা থেকে কুমিল্লামুখী রোড মার্চে রবিবার দুপুরে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকার পথসভায় তিনি দেশবাসীর প্রতি এ আহবান জানান।
 
সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, তনু আমাদের বোন। এ বাংলায় আর কোন তনুকে হত্যা করতে দিব না।
 
এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সভাপতি লাকি আক্তার, ছাত্রফ্রন্ট সভাপতি ইমরান হাবীব রোমন, জয়ন্ত আনন্দ, সাংবাদিক মামুনুর রশিদ সরকার। প্রায় ২০ মিনিটের পথসভা শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন তারা।