ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেভি কর্মকর্তার কারাদণ্ড

মালয়েশিয়ার প্রতিরক্ষা ঠিকাদারকে যুক্তরাষ্ট্রের গোপনীয় তথ্য পাচার করার অভিযোগে নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে প্রায় চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ ও যৌন কর্মীদের সাহচর্যের বিনিময়ে ডেনিয়েল ডাসেক তথ্য পাচার করে দেন।
 
ডাসেককে ৭০ হাজার ডলার জরিমানা ও ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ পরিশোধ করারও নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ৪৬ মাস কারাবাস করতে হবে তাকে। ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অপরাধে যুক্তরাষ্ট্রের এতো উচ্চ পর্যায়ের কোন প্রতিরক্ষা কর্মকর্তা এর আগে বিচারের মুখে পড়েননি। সূত্র: বিবিসি