২২৯ কেজি স্বর্ণ চোরাচালান মামলায় জামিন পাননি আসামি মুজিবুর

২২৯  কেজি স্বর্ণ চোরাচালানের দুটি মামলায় জামিন পাননি বাংলাদেশ বিমানের এয়ার ক্রাফট মেকানিক মো. মুজিবুর।
 
রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ‍ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করেন।
 
১০৫ কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনায় ২০১৪ সালের ২৭ এপ্রিল এবং ১২৪ কেজি স্বর্ণ চোরাচালানের ঘটনায় ওই বছরে ৫ ডিসেম্বর বিমানবন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই দুটি মামলায় তিনি জামিন আবেদন করেন।
 
আদালতে মো. মুজিবুরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। আর জামিনের ‍বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বসিরুউল্লাহ।
 
শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন নাকচ করে দেন।