ব্লগার নীলয় হত্যা মামলায় জামিন পাননি আসামি মাসুম রানা

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নীলয় হত্যা মামলার আসামি মাসুম রানাকে জামিন দেয়নি হাইকোর্ট।
 
রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ‍ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করেন।
 
গত বছরের ৭ আগস্ট নীলয় হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা করে পুলিশ। এ মামলায় জামিন আসামি মাসুম রানা।
 
আসামি মাসুম রানার পক্ষে শুনানি করেন তুষার বনিক। আর জামিনের ‍বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বসিরুউল্লাহ।
 
শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে হাইকোর্ট।