মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাসিবুল ইসলাম ওরফে তাইয়ুমের বাড়ি থেকে একটি ভারতীয় ওয়ান শটগান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল অস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় কেউ আটক হয়নি। আত্মগোপনে রয়েছে তাইয়ুম।
তাইয়ুম হোসেন কাজিপুর গ্রামের সাবেক সেনা সদস্য ওমেদ আলীর ছেলে ও অস্ত্র ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী হাসিবুল ওরফে তাইয়ুমের বাড়িতে অস্ত্রের গোপন সংবাদ পেয়ে পীরতলা পুলিশ ক্যাম্পের এএসআই নুর ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তার শয়ন কক্ষের সোফার নিচ থেকে একটি ভারতীয় তৈরি ওয়ান শটগান উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের সময় বাড়িতে ছিলেন না তাইয়ুম। তবে তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।