হাজারীবাগে বিষ্ফোরণের পর গ্যাস লাইনে আগুন

রাজধানীর হাজারীবাগে মনেশ্বর রোডে একটি ক্যামিক্যাল গোডাইনে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহতের ঘটনা না ঘটলেও পাশের একটি গ্যাস লাইনে আগুন ধরে যায় বলে খবর পাওয়া যায়।
 
রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটনা।
 
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তা পলাশ জানান, রাজধানীর হাজারীবাগে ক্যামিক্যাল গোডাউনে বিষ্ফোরণের পর গ্যাস লাইনে হালকা আগুন লাগে।পরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে বালু দিয়ে আগুন নেভানো হয়।