ফুলপুর উপজেলার বাঁশাটি নামকস্থানে রবিবার সড়ক দুর্ঘটায় অজয় দাস (২২) নামে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছন।
জানা গেছে, নালিতাবাড়ি থেকে গৌরীপুরগামী একটি অটোরিকশাকে শেরপুরগামী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী অজয় দাস নিহত এবং পিকআপ ও অটোরিকশার ৫ জন যাত্রী গুরুতর আহত হন। অজয় দাসের বাড়ি নেত্রকোনা জেলা সদরের নাগরা গ্রামে। হতাহতদের অধিকাংশই কীর্তন দলের সদস্য।