ব্রাহ্মণবাড়িয়া শহরে শুভ(১৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার রাত সোয়া ৮ টার দিকে শহরের দাতিয়ারায় কুরুলিয়া খালের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি মাইনুর রহমান জানান, শুভ তার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাকাতে শুভ গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে কেউ গ্রেফতার হয়নি।