নায়ক-নায়িকা

 

  ব্রত রায়

 

সাবানের অ্যাডে কেউবা মডেল

হওয়ার সুযোগ পেয়েছিল

কেউবা আবার রিয়ালিটি শোয়ে

নেচেছিল আর গেয়েছিল!

 

উল্কার মতো এসেছে আবার

উল্কার মতো খসে যাবে

আজকে উঠেছে অনেক উঁচুতে

কালকে মাটিতে বসে যাবে!

 

সিনেমা করেছে দশটা কিন্তু

জাস্ট-ফ্রেন্ড আছে কুড়ি কুড়ি

বোনাস হিসেবে তারপরে আছে

কেচ্ছাকাহিনি ভুরি ভুরি!

 

এসব ব্যাপারে অতিশয় পাকা

জানাই সবারে সবিনয়ে—

এই গোত্রের নায়ক-নায়িকা

কাঁচা আছে শুধু অভিনয়ে!