রাজধানীতে সোনার বারসহ যুবক আটক

 
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঁচটি সোনার বারসহ পলাশ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোনার বারগুলোর মোট বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা  বলে জানা গেছে। 
 
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। তিনি চাঁদপুরের কচুয়া থানার দিপকের ছেলে।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর স্টেশনে পৌঁছার পর পলাশের দেহতল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের বেল্টের ভেতর বিশেষ কায়দায় রাখা পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।