চতুর্থ ধাপে যশোরের ১১টি ইউপিতে নির্বাচন

 
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৪৩টি ইউনিয়নে ভোট হবে আগামী ৭ মে। রবিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
এবার যশোরের ঝিকরগাছার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদগুলো হল, বাঁকড়া, গংগানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, হাজিরবাগ, নাভারণ, নির্বাসখোলা, শংকরপুর, পানিসারা ও ঝিকরগাছা।
 
এদিকে দ্বিতীয় ধাপে ৬৪৭টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ করা হবে। এ জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
 
এ ছাড়া তৃতীয় ধাপে ৬৮৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। ২৯ ও ৩০ মার্চ এ ধাপের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।
 
তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল।