‘আমার দুঃসময়ে সবার আগে টেইলরকে পাই’

পপ তারকা সেলেনা গোমেজ ও টেইলর সুইফটের বন্ধুত্বের সম্পর্কটা অনেকদিনের। একই অঙ্গনের এমন গলায় গলায় বন্ধুত্বের ঘটনা সচরাচর দেখা যায় না। সম্প্রতি তাদের সম্পর্কের গভীরতার বিষয়টি আবারও আলোচনায় আনলেন সেলেনা।
 
তিনি বলেন, ‘আমার দুঃসময়ে সবার আগে টেইলরকে পাই। টেইলর আমার এমন একজন বন্ধু, যাকে কখনও বলতে হয় না কখন তাকে আমার খুব প্রয়োজন। কেন যেন ও নিজেই বুঝে নেয়।’
 
সেলেনা আরও জানান, ১৩ বছর বয়স থেকেই টেইলরের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব তার। তখন থেকেই তার কাছের মানুষ টেইলর। শুধু ব্যক্তিগত বিষয়ে নয়, ক্যারিয়ারের বিষয়েও টেইলরকে কাছে পেয়েছেন ২৩ বছর বয়সী সেলেনা গোমেজ।