হলিউডে আগ্রহ নেই কারিনার

 
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের কেউ কেউ হলিউডের দিকে ঝুঁকছেন। কিন্তু কারিনা কাপুর খানের নাকি এবিষয়ে কোনো আগ্রহই নেই। 
 
ভবিষ্যতে হলিউডে যাওয়ার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে কারিনা কাপুর খান বলেন, হলিউডে আমার কোনো আগ্রহ নেই। বিশ্বজুড়ে মানুষ হিন্দি চলচ্চিত্র দেখছে। তাছাড়া হিন্দি চলচ্চিত্র বিভিন্ন ভাষাতেও ডাবিং হচ্ছে। তাই পশ্চিমারা অন্য অভিনেত্রীদের যে চেনে না তা নয়। 
 
তিনি বলেন, হলিউডে কাজ করতে গেলে ভিন্ন ধরনের শক্তি ও আত্মোৎসর্গ প্রয়োজন। আমি মনে করি, আমার ভেতর বিষয়টি নেই। 
 
বর্তমানে ‘কি অ্যান্ড কা’ চলচ্চিত্রের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর খান। এই ছবি করতে স্বামী সাইফ আলীর সমথর্ধনের কথা জানিয়েছেন তিনি। 
 
বলিউডের এই অভিনেত্রী বলেছেন, সঙ্গীর সমর্থন খুব দরকার। আমার সঙ্গী যদি সমর্থন না দিতো তবে ‘কি অ্যান্ড কা’র মতো চলচ্চিত্রে কাজ করতে পারতাম না। 
 
চলচ্চিত্রে কারিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর (কবির), যে একজন আইআইটি গ্রাজুয়েট এবং ঘরজামাই। অর্জুন তার মায়ের মতো হতে চায়। তার তাই তাকে বাসার কাজ করতে দেখা যায়। অন্যদিকে, কারিনা (কিয়া) একজন উচ্চবিলাসী ও ক্যারিয়ার সচেতন নারী। 
 
আর বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ চলচ্চিত্রটি আগামী ১ এপ্রিল মুক্তি পাবে। খবর: আইবিএন লাইভ।