খুলনা বিভাগে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও খুলনা ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে বিভাগের ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন।
সোমবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে দুপুর একটা পর্যন্ত। এ সময় নাগাদ এ বিভাগের ১০ জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারি এ বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘটের ডাক দেন।