শান্তিপদ রম্য

 

  বাসুদেব খাস্তগীর

 

শান্তিপদের ঋণের ব্যবসায়

ঋণ তিনি দেন বুধবারে

হিসেবটা তার পাকাপাকি

সপ্তাহান্তে সুদ বাড়ে।

 

মহাজনী ব্যবসায় ছিল

কী যে দারুণ সরগরম

টাকা-পয়সা ধন-দৌলতে

সব সময় তার ঘর গরম।

 

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে

এভাবে তার দিন চলে

ভাবেন তিনি এসব ছেড়ে

যাবেন একদিন চীন চলে।

 

শপথ নিলেন বিদায় নেবেন

এমনতর কাজ হতে

ভাগ্য পরিহাসে তিনি

এখন তো জেল-হাজতে।

 

এই নিয়ে এক রম্য ছাপে

‘ঠাট্টা’য় নাকি রোববারে

এটা দেখে শান্তিপদের

অশান্তি আর ক্ষোভ বাড়ে।

 

বিএমসি কলেজ, চট্টগ্রাম।