পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় বজ্রপাতে রমজান আলী (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী জোসনা বানু (৩৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের তমিজউদ্দিনের পুত্র।
এলাকাবাসী জানায়, ঘরের বারান্দায় রমজান ও তার স্ত্রী জোসনা বানু নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোর থেকে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রমজান আলী মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার স্ত্রী জোসনা বানু। অচেতন অবস্থায় পরিবার ও আশপাশের লোকজন জোসনা বানুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।