প্রসাধনী

 

  সাঈদ সাহেদুল ইসলাম

 

শোনা কথা—বিশ্বাসে তাই

নেবেন না কেউ মোটে,

সরস ছেলের ভাগ্যে নাকি

নিরস মেয়েই জেটে।

 

ফর্সা কালুর ভাগ্যে তেমন

জুটছে মেয়ে কালো,

প্রসাধনী তার ত্বকে আজ

আনবে না কি আলো?

 

এই কিনেছে ওই কিনেছে

মাখছে বিবি গালে,

ফর্সা এখন। কালো ছিল

বলবে কে কোনকালে?

 

ফর্সা হলো? বাড়ল জ্বালা

উঠল গালের ছাল,

আক্ষেপে সে কালুর বিবি

এখন ফুলায় গাল।

 

কারণ, সেসব প্রসাধনীর

নষ্ট কেমিক্যাল,

কালুর বিবির ত্বকটা পুড়ে

দেখায় অমন খেল!

 

নকল সব আজ প্রসাধনী

ছড়িয়ে সারাদেশে,

তৈরি কোথায়? দেখ তবে

জিঞ্জিরাতে এসে!