জামায়াতের হরতালে স্বাভাবিক রাজধানী

 
জামায়াতের হরতালে কোনো প্রভাব নেই রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলে। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। ব্যাংকগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি গ্রাহকের উপস্থিতিও ছিল স্বাভাবিক। সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।
 
বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাতিলের চক্রান্তের’ প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত। তবে জামায়াতের এ হরতালে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, দৈনিক বাংলা, কমলাপুর, ফকিরাপুল এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।