ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে শৈলকুপা ও ছয়জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল আটটার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে জমি দখল ও হাট ইজারাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।