স্ত্রী ও চাচিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

 
স্ত্রী ও চাচিকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে পিরোজপুরের একটি আদালত। সোমবার জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। পাশাপাশি রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
 
দণ্ডিত গৌতম রায় পিরোজপুর সদরের বাদুরা গ্রামের বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ মার্চ বাজার থেকে আনা মাছ কাটতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে গৌতমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গৌতম তার স্ত্রী সীমা রানী রায়কে গলা কেটে হত্যা করে।
 

সীমাকে বাঁচাতে যাওয়ায় চাচি শেফালি রায়কেও গৌতম হত্যা করেন বলে মামলার অভিযোগে বলা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’