রাজশাহীর চারঘাট উপজেলার চামটা সাকিন এলাকায় রবিবার বিকেলে অভিযান চালিয়ে ৮শ' ৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা। আজ র্যাব সূত্র এ তথ্য জানায়।
অভিযুক্ত ব্যক্তির নাম হানিফ আলী (২৭)। সে জেলার পুঠিয়া উপজেলার ভূবননগর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান। এ সময় তারা ৮শ' ৮৫ পিস ইয়াবাসহ হানিফ আলীকে গ্রেফতার করে।
ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।