দোহারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 
ঢাকার দোহার উপজেলায় মো. কোরবান আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার আদালতে তাকে এ কারাদণ্ড দেয়া হয়। আটককৃত মো. কোরবান আলী উপজেলার দোহার পুরোলীয়া গ্রামের মৃত আর্শেদ আলীর ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার দোহার পুরোলীযা এলাকায় মো. কোরবান আলী মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  দোহার থানার উপ-পরির্দশক আশ্রাফুলের নেতৃতে পুলিশ অভিযান চালিয়ে কোবানকে ৩০পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত কোরবনকে ১ বছরের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।
 
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, আটককৃত কোরবান আলী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক মামলা রয়েছে।