খালেদা জিয়া দেশের স্বাধীনতা চাননি : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘খালেদা জিয়া কখনো দেশের স্বাধীনতা  চাননি, তিনি চেয়েছেন দেশে জঙ্গি আস্তানা গড়ে ওঠুক। তিনি রাজাকারদের প্রতিষ্ঠিত করেছেন।’ রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে “আধুনিক সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে  ২৫০ শয্যায় উন্নীতকরণের” উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন। ,  প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু নিজেদের অর্থে নির্মিত হচ্ছে। পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কারা এই ষড়যন্ত্রে জড়িত তা বাংলার মানুষ জানে।’
 
জেলা সিভিল সার্জন ডা. মো. ইমরান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আকতারুজ্জামান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, ড্রাগস এসাসিয়েশনের এমডি ডা. এহসানুল কবির জগলুল, পরিচালক হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তর-ডাঃ সামিউল ইসলামসহ মানিকগঞ্জ সদর হাসপাতালের নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।