কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে একযোগে দল মত নির্বিশেষে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা।
সোমবার নবীনগর সরকারী কলেজ, মহিলা কলেজ, পাইলট মডেল হাই স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসা একযোগে নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।