নাটোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় রহমত আলী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 
সোমবার দুপুর আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের  দাঁইড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, লালপুর থানার ওয়ালিয় পুলিশ ফাঁড়ির টিএসআই খায়রুল ইসলাম ও কনস্টেবল রহমত আলী মোটরসাইকেলে নাটোর-পাবনা মহাসড়কে ডিউটিতে যাওয়ার পথে দুপুর আড়াইটার দিকে দাঁইড়পাড়া এলাকায় একটি ট্রলি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে কনস্টেবল রহমত আলী ঘটনাস্থলেই মারা যান এবং টিআসআই খায়রুল ইসলাম আহত হন। এলাকার লোকজন আহত টিএসআই খায়রুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।