কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সারদা সুন্দরী রোডে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু উদ্যোগে এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আব্দুল লতিফ খসরু, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী লাদিবানিরা। বক্তারা অবিলম্বে কলেজছাত্রী তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন|