অবসরের ইঙ্গিত ডেমিকেলিসের

২০১৮ ফুটবল বিশ্বকাপের আস বসতে যাচ্ছে রাশিয়ায়। সেই বিশ্বকাপের আগেই খেলা ছাড়ার চিন্তা করছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিস। ইঙ্গিত করেছেন সামনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই সম্ভবত শেষবারের মতো মাঠে নামছেন।
 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা বুধবার মাঠে নামছে বলিভিয়ার বিপক্ষে। সেটিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ডেমিচেলিস বলেন, 'এটাই আমার শেষ ম্যাচ হতে পারে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাই ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। সামনের বিশ্বকাপ তো ধরা ছোঁয়ার বাইরেই। তাই দেরি করে কি লাভ!'
 
নিজের বয়স প্রসঙ্গে বলেন, 'এতটা বয়স হয়েছে, তবুও দল মনে করছে আমি ভালো অবদান রাখছি। এটা ভেবে আমি সত্যিই গর্বিত।'