ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোহল্লা গ্রামে সোমবার দুপুরে  দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহল্লা গ্রামের কবির হত্যা মামলার আসামিরা গ্রামে প্রবেশ করতে চাইলে দুপুরে আসামি ও বাদী পক্ষের মধে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের  মধ্যে ৭ জনকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
নবীনগর থানার ওসি ইমতয়াজ আহমেদ ও ইউএনও মো. আজিজুল ইসলাম নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আহতেদর দেখতে যান।