লিপইয়ারে জন্মদিন

 কামরুজ্জামান দিশারি

ফেব্রুয়ারি আঠাশে মাস

ঊনত্রিশে হয় লিপ ইয়ার

আমার জন্য চার বছরে

এ সাল হলো keep ইয়ার!

 

জন্মেছি কি লিপইয়ারে

ফেব্রুয়ারির ঊনত্রিশে

সালটাই এমন আমার জন্য

বড়ই ষড়যন্ত্রী সে!

 

জন্ম নিয়ে ভাবনা মিছে

আসল হলো কর্মটা

কর্ম যদি সঠিক থাকে

হোক হলেও বর মোটা!

 

দেখতে হবে সবার উপর

ফেলছি কী ঠিক আলোরে

বাঁধিয়ে দিছি কর্ম দিয়ে

কত্তটা গোলমালও রে!

 

তিনটি বছর ছটফটিয়ে

করছি পালন জন্মদিন

হইছি আমি বেশ সাবালক

এবার ভালো কম্ম দিন।

রংপুর মডেল কলেজ, রংপুর