ত্রিশালে বজ্রপাতে মুক্তিযোদ্ধার মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে বজ্রপাতে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর (অব.) সদস্য আতাউর রহমান (৭০) বাড়িতে কাজ করার সময় বজ্রপাত হলে এতে ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়।
 
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, সোমবার সকাল ১০টার দিকে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। বিকেলে আতাউর রহমানের জানাযার নামাজঅনুষ্ঠিত হয়।পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।