জাপানে দুই বছর ধরে এক কিশোরীকে বন্দি রাখার সন্দেহে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অপহরণকারী তার টোকিওর ফ্ল্যাটের দরজা তালা না দিয়ে বাইরে বের হলে, গত রবিবার ১৫ বছর বয়সী মেয়েটি পুলিশ ডাকে এবং তাকে উদ্ধার করা হয়।
এরপর পুলিশ একশ কিলোমিটার দূরে শিজুওকা এলাকায় তার কথিত অপহরণকারীকে খুঁজে পায়। ধারণা করা হয়, তিনি (অপহরণকারী) আত্মহত্যা করার চেষ্টা করেন। মেয়েটির বাবা-মার বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ করছেন, এরকম একজন আইনজীবী হওয়ার ভান করে ২০১৪ সালের মার্চে তাকে অপহরণ করেছিল ওই ব্যক্তি। সূত্র: বিবিসি