আনুশকাকে নিয়ে ঠাট্টা করায় ক্ষুব্ধ কোহলি

বিরাট কোহলির পারফর্মেন্সে মুগ্ধ পুরো বিশ্ব। সব জায়গাতেই চলছে তাকে নিয়ে আলোচনা। আলোচনার বিষয়বস্তুতে থাকছেন তার সাবেক প্রেমিকা আনুশকা শর্মাও।  আনুশকাকে নিয়ে সামাজিক মাধ্যমে অনেক ঠাট্টাই করা হতো। কেউ কেউ তো বলতো বিরাটের বাজে পার্ফর্মেন্সের জন্য দায়ী ছিলেন আনুশকা!
 
এমনকি খবরের শিরোনামেও আনুশকাকে টেনে নিয়ে আসা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র হেডলাইনে বলা হয়, ‘অস্ট্রেলিয়াকে হারাল ভারত, আজ রাতে কি আনুশকার বার্তা পাবেন কোহলি?’
 
 
অনেকদিন আগেই বিচ্ছেদ হয়ে গেলেও এখনও তাদেরকে নিয়ে এমন মজা করাটা মেনে নিতে পারেন নি বিরাট কোহলি। তাই নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এর প্রতিবাদ জানিয়েছেন।
 
নিজের ইন্সটাগ্রাম একাউন্টে তিনি বলেন, যারা আনুশকাকে অনেকদিন ধরেই সব নেতিবাচক বিষয়ে যারা টানাটানি করছেন, তাদের প্রতি ধিক্কার। তারা নিজেদের শিক্ষিত বলে দাবি করেন তাদের প্রতি ধিক্কার। যারা তাকে যারা দোষারোপ করছেন এবং মজা করছেন তাদের প্রতি ধিক্কার। কারণ আমি খেলায় কি করি সে বিষয়ে তার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি কিছু থেকেই থাকে তবে সেটা আমার জন্য অনুপ্রেরণার ও ইতিবাচক। যারা এমন কাজ করছেন তাদের প্রতি আমার কোনো সম্মান নেই। তাকে সম্মান করুন। একবার ভাবুন তো আপনার বোন, প্রেমিকা কিংবা স্ত্রীকে নিয়ে কেউ অনবরত মজা করলে কিংবা সবার সামনে ঠাট্টা করলে আপনার কেমন লাগতো।’